হরিপুরে অগ্নিকাণ্ডে ২ লক্ষাধিক ক্ষয়ক্ষতি
- Update Time : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৬ Time View

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার উত্তর আটঘরিয়া গ্ৰামের মো. বদিউদ্দীন এর বাড়িতে আগুন লাগিলে মোবাইল ফোনে সংবাদ প্রাপ্তির পর দ্রুত ঘটনাস্থলে গমন করেন হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.জয়নুল আবেদীন নেতৃত্বে একটি চৌকস টিম পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করেন ।
সোমবার (১৫ জুন) রাত ০৩.৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটনা ঘটে । ধারণা করা হচ্ছে দুর্ঘটনার কারণ সম্ভবতঃ চুলার আগুন হতে পারে। ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে দেখতে পায় যায় যে, ১ টি গোয়াল ঘর,১টি রান্না ঘর,২টি খড়ি ঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে যা ফায়ার সার্ভিস কতৃক সম্পুন নির্বাপন করা হয়েছে।এতে ১টি গরু ও ৩ টি ছাগল মারা গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০০০০/-(দুই লক্ষ টাকা) এবং হরিপুর ফায়ার সার্ভিস কর্তৃক আনুমানিক উদ্ধার- ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ টাকা) এমনটাই জানিয়েছেন হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.জয়নুল আবেদীন। তিনি আরো জানান (১৮+১৮)=৩৬ কিমি রাস্তা অগ্নি নির্বাপণ শেষ করে আমরা সকাল ৫.৫০ মিনিট হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পৌঁছায়। দ্রুত কাজ শেষ করতে আমাদের সময় লাগছে যাতায়াতসহ ২ ঘন্টা ১০ মিনিট।
গোলাম রব্বানী
হরিপুর ঠাকুরগাঁও।
১৪-০৬-২০২৬ ইং।


















