ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীবরদী সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৯:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১১ Time View
Print

মো: শিহাব মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র চোরাচালানবিরোধী অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার, ১২ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি’র কর্ণঝোড়া বিওপির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসার সংবাদ পেয়ে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মালাকোচা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইনে শ্রীবরদী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তবাসীর সহযোগিতা পেলে মাদক চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব।

সম্প্রতি শ্রীবরদী সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারির কারণে মাদক ও অন্যান্য চোরাচালান উদ্ধারের ঘটনা বেড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্রীবরদী সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার

Update Time : ০৯:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬