সংবাদ শিরোনাম :
শ্যামনগরে বজ্রপাতে এক চিংড়ি চাষীর মৃত্যু
Reporter Name
- Update Time : ০৬:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৭৬ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক চিংড়ি চাষীর মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।আব্দুল হাকিম রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলোনী পাড়ার লুৎফর শেখের ছেলে। স্থানীয়রা জানান , দুপুরে হাকিম তার চিংড়ি ঘেরে অবস্থান করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় আকস্মিক বজ্রপাতে হাকিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে । হাকিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Tag :


















