সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি
- Update Time : ০৯:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরে পূর্ব শত্রুতার জের ধরে খন্দোকার শফিকুল আলম (৬১) নামের এক বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। (জিডি নং- ১৩৭৭, তারিখ: ২১/০৫/২০২৬)।
প্রকাশ্য রাস্তায় হামলার চেষ্টা, বাঁচাল কিশোর ভাইপো
জিডি সূত্রে জানা যায়, গত ২১ মে (বৃহস্পতিবার) রাতে খন্দোকার শফিকুল আলম কাটিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাগুরা গ্রামে ছোট ভাই খন্দোকার আব্দুল করিমের বাড়িতে যান। কাজ শেষে রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় ভাইপো বায়জিদ হাসানকে (১৬) সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
মোটরসাইকেলটি ভাইয়ের বাড়ির সামনে আসামাত্রই পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা বিবাদীরা তাকে দেখে ইট নিয়ে আঘাত করতে আসে। এ সময় সাথে থাকা কিশোর ভাইপো বায়জিদ হাসান তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে শফিকুল আলমকে রক্ষা করে। হামলার চেষ্টা ব্যর্থ হলে বিবাদীরা প্রকাশ্যেই তাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
ঘটনায় অভিযুক্তরা হলেন— খন্দকার হারুন অর রশিদ চান্দু (৫৪), মোঃ অনিক (২২), খন্দকার মামুনুর রশিদ রাজা (২১) এবং মোছাঃ আরুফা সুলতানা (৫৭)। ঘটনার সময় চিৎকার শুনে খন্দোকার আব্দুর করিম ও সাবিনা খানমসহ স্থানীয় আশেপাশের লোকজন ছুটে আসেন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ভুক্তভোগী খন্দোকার শফিকুল আলম জানান, বিবাদীদের এমন প্রকাশ্য হুমকির পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তাদের জীবন ও সম্পদের বড় ধরনের ক্ষতি করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মাসুদুর রহমান (পিপিএম) জানান,
অভিযোগটি থানায় সাধারণ ডায়েরীভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) সোহেল মোল্লাকে বিষয়টির ওপর দ্রুত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



















