ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদরে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১২২ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার সদর উপজেলার ভালাইপুর ও দৌলতদিয়াড় থেকে ১০০ পিস ইয়াবা ও ৩৬ বোতল মদ সহ ছোটন আলী (৩৫) ও চান্দু মন্ডল (৫০) কে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে ) তাদেরকে আটক করা হয় । আটককৃত ছোটন আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েত পুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ও চান্দু মন্ডল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটায় দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভালাইপুর বাজারে একটি ইজিবাইকে গতিরোধ করে। এর পর ইজিবাইক চালক ছোটন আলীর দেহতল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।এছাড়া একই দিন দুপুর ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে চান্দু মন্ডলকে আটক করে। এরপর তার নিজ বাড়ি থেকে ৩৬ বোতল মদ উদ্ধার করে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গা সদরে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারি আটক

Update Time : ১০:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬