সংবাদ শিরোনাম :
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ৩
হযরত আলী, কালিগঞ্জ প্রতিনিধি:
- Update Time : ০৯:২০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৭ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে বৃহস্পতিবার(২৬ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের জুব্বার তরফদারের ছেলে শহর আলী তরফদার,কৃষ্ণনগর গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল গাজী এবং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের শান্তি সরকারের ছেলে প্রশান্ত সরকার।
Tag :
























