খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রীর সঙ্গে এমপি ওয়াদুদ ভূইয়ার সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে আলোচনা
- Update Time : ০১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ২ Time View

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া, এমপি।
আজ খাগড়াছড়ি সফরকালে জেলা সার্কিট হাউজে পৌঁছালে মন্ত্রী সাচিং প্রু জেরির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, এলাকার অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উভয় পক্ষের আলোচনায় পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে খাগড়াছড়ির সংসদ সদস্যের এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মর্তুজা আলী খান, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


























