👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

লুৎফর গোপালগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

“দেশীয় প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জি.এম. সরফরাজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এবং সভাপতিত্ব করেন ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোপালগঞ্জ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন। প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস-মুরগি, কোয়েল, লাভবার্ডসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থী ও খামারিদের জন্য এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজনন (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির প্রদর্শনী রাখা হয়েছে।

খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি এবং তৃতীয় দিনে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

Update Time : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬