ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ৫০ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:
ঝালকাঠির রাজাপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০১ মে) সকাল ৯টায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বাইপাস মোড় এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাইপাস মোড়স্থ ‘চায়ের আড্ডা’ নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার মো. শামসুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মঈনুল হক লিপু এবং ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম খোকন।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ও সাবেক সদস্য সচিব মো. সাইদুর রহমান মৃধা।
সভায় বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা শ্রমিকদের মর্যাদা রক্ষা ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬