হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন ইউ: বিএনপির সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন
- Update Time : ১২:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৩৫ Time View

মোঃ আসাদুজ্জামান (আসাদ),স্টাফ রিপোর্টার :—যশোর-শার্শার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন ওপেন হার্ট সার্জারি করে বাড়িতে ফেরার সংবাদ শুনে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী জাকির হোসেনর বাসভবনে গেলেন উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন,
বুধবার ৭ই অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮ ঘটিকায় শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সদ্য ওপেন হার্ট সার্জারি করে বাড়িতে ফেরা বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ জাকির হোসেনের নিজ বাসভবনে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে উপস্থিত হন এবং জাকির হোসেনের শারীরিক অবস্থার উত্তরোত্তর সুস্থতা কামনা সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: জামাল উদ্দিন বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (বাবু), স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি নেতা রফিক স্বর্ণকার,আলি আহম্মদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহিদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক আল মামুন তুষার, যুবনেতা কামরুজ্জামান মিঠু সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা হাসানুজ্জামান নিলু, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সক্রিয় কর্মী ঈমন, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শরীফ ইউনিয়ন যুবদল নেতা টিটু,সবুজ প্রমুখ।
























