হাটহাজারী উপজেলায় প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা প্রনব বড়ুয়ার যোগদান,আবুরখীল নন্দনকানন যুব সমাজের ফুলেল শুভেচ্ছা
- Update Time : ১১:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম ।)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নতুন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন প্রনব বড়ুয়া। তাঁর এই যোগদান উপলক্ষে নিজ এলাকা রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকাননের যুব সমাজের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্প্রতি তাঁর কার্যালয়ে স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এলাকার তরুণ সমাজ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মক্ষেত্রে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সেতু বড়ুয়া, রাজু বড়ুয়া, পিংকন বড়ুয়া , অজিত বড়ুয়া, সৌরভ বড়ুয়া, রানা বড়ুয়া, তৃষান বড়ুয়া , দিগন্ত বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমুখ।
প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রনব বড়ুয়া তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করে হাটহাজারী উপজেলার সরকারি আর্থিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনবেন এবং জনসেবায় অনন্য নজির স্থাপন করবেন।
নতুন কর্মকর্তা প্রনব বড়ুয়া এলাকার যুব সমাজের এই ভালোবাসা ও ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে সবাইকে ধন্যবাদ জানান এবং সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
























