হরিপুরে ২টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
- Update Time : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৩৬ Time View

গোলাম রব্বানী, হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুটি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল/২০২৬ ইং) হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১২ জন,গতকাল বুধবার পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ জন। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. জামাল উদ্দীন এর তথ্য প্রদান করেছেন।

অপর একটি কেন্দ্র হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৭ জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ জন। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোছা.রেখা আখতারা বানু এর কাছ থেকে এ তথ্য পাওয়া যায় । প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, এর মধ্যে ১৬/০৪/২৬ ইং পর্যন্ত দুটি পরীক্ষা নেওয়া হয়েছে।আজকে দ্বিতীয় দিনে ইংরেজি বিষয়ে পরীক্ষা হয়েছে । আরও দুটি পরীক্ষা বাকি রয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ২০ এপ্রিল শেষ হবে বলে জানা গেছে।


























