ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হরিপুরে গ্ৰাম আদালত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুমিকা নিয়ে শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৭৮ Time View
Print

‎গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্ৰাম আদালতে-এ প্রতিপাদ্যে,
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত সক্রিয়করণ( ৩য় পর্যায়) প্রকল্প এর উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (০৩ জুন ) সকাল সাড়ে ১০:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎বাংলাদেশ গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়  মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ‘চন্দন কর’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি)উজ্জ্বল বাইন।
‎কর্মশালার প্রতিবেদন উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন উপজেলা সমন্বয়কারী বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের হরিপুর উপজেলা সমন্বয়কারী,মো. মিজানুর রহমান ।
‎আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ)উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. সোহাগ রানা, উপজেলা মৎস্য অফিসার,মো. রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যানগণ,হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো.শামীম, উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীরা, হরিপুর আশা ব্রাঞ্চের ম্যানেজার মো. কামরুল হাসান,ঠাকুরগাঁও হোপ প্রকল্পের এরিয়া কো-অডিনেটর  মোছা. রৌওশন আরা বেগম,স্কুল ফেসিলিটেটর মো. মনিরুজ্জামান পাইলট প্রমুখ ।গ্রাম আদালত হল স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। গ্রাম আদালতে সবাই অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে প্রতিকার পায় । গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোন খরচ নেই । গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে।
গ্রাম আদালতে ফৌজদারী মামলার মধ্যে- চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া, বিপদ, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক ভয় ভীতি দেখানো বা হুমকি দেওয়া কোন নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা অঙ্গভঙ্গি করা বা অন্য কোন কাজ করা। দেওয়ানী মামলার মধ্যে রয়েছে পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায়, কোন অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিসাধন আদায় সংক্রান্ত, গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ, কৃষি শ্রমিকদের পরিষদযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায়সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন গ্রাম আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

‎হরিপুরে গ্ৰাম আদালত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুমিকা নিয়ে শীর্ষক কর্মশালা

Update Time : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬