ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত-২

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৭ Time View
Print

যশোর জেলা প্রতিনিধি:

ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে স্বজন হারানো এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার সকালে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মাহিদিয়া গ্রামের জাহানারা বেগম (৪৫) এবং লক্ষ্মীপুরের পূর্ব চককলাপোতা গ্রামের আব্দুল হাশেমের ছেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে যশোরের মাহিদিয়া গ্রামে নিয়ে যাচ্ছিলেন। পথে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনের অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতাল হাসপাতালে রেফার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

স্বামীর মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত-২

Update Time : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬