সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে হিন্দু, আদিবাসী ও ক্ষুদ্রনৃগোষ্ঠী সমাবেশ অনুষ্ঠিত।
- Update Time : ০৮:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১১ Time View

মোঃ এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাজশাহীর তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে তানোর উপজেলার হিন্দু আদিবাসী ও ক্ষুদ্রনিগোষ্ঠীর অনেক সাধারণ নারী, পুরুষ ও তাদের নেতৃবৃন্দ আগ্রহের সহিত অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমীর জনাব মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তানোর উপজেলা শাখার সেক্রেটারি দেবানন্দ বর্মন এবং হিন্দু আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক পরিষদ, তানোর উপজেলার সভাপতি দর্শনার্থ দাস।
সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মতামত, সমস্যা ও দাবি তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, ঐক্য ও সৌহার্দ্যে এগিয়ে যাক বাংলাদেশ। এমন স্লোগানে সুশৃঙ্খলভাবে সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।


















