ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাংবাদিকদের কল্যাণে সর্বদা ” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRA)’র নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

সাংবাদিকতা শুধু পেশা নয়, সত্য ও মানুষের কথা তুলে ধরার এক মহান দায়িত্ব। সেই দায়িত্ব পালনের প্রত্যয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRA)’র সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের বরণ ও পরিচিতি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ শাহ আমিন মার্কেটের ৫ম তলায় সিআরএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরএর সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।
সিআরএ’র আহ্বায়ক মো. রুবেলের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের অনিন্দ্য সুন্দর সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল নতুন সদস্যদের শপথ গ্রহণ। এ সময় প্রধান অতিথি ফারুক ইকবাল নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। নতুন সদস্যরা সাংবাদিকতার নীতি, সত্যনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা ও মানুষের কল্যাণে কাজ করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য ও দায়িত্বশীলতা। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার, আশা-আকাঙ্ক্ষা ও বাস্তবতার কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও পেশাদার ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, নতুন সদস্যদের সংগঠনের সঙ্গে পরিচিত করা, পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নতুন সদস্যদের বরণকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সহকর্মীদের ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিকতায় নতুন সদস্যদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়। সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিকতা—এই প্রত্যয়ে নতুন সদস্যদের পথচলা আরও শক্তিশালী হোক, এমন প্রত্যাশাই ছিল অনুষ্ঠানে উপস্থিত সবার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

‘সাংবাদিকদের কল্যাণে সর্বদা ” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRA)’র নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ১২:৪৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬