শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
- Update Time : ০২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২৪ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক।এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. আব্দুর রহমান। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. প্রতাপ কুমার রায়, আল মোকাররম বিল্লাহ, আলাউদ্দীন, জি. এম. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে নারিকেল, কদবেল, অর্জুন, জাম ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করা প্রয়োজন।অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে আরও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



















