শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, আহত কয়েকজন
- Update Time : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:মুজিবুর রহমান:বিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশ করে। এর আগে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পান চালক। পরে সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি দীর্ঘ দেড় ঘণ্টার বেশি সময় আটকে থাকে। এতে নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে। তবে অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ট্রেনের পরিচালক জহির উদ্দিন জানান, আউটার এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর চালক সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন। আগুন যাতে যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়।
এ ঘটনায় ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। আগুন লাগার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।




















