লাউচাপড়া বাজারে সিসি ক্যামেরার দাবি ব্যবসায়ীদের।
- Update Time : ১১:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ২০ Time View

মো. শিহাব মাহমুদ_জামালপুর জেলা প্রতিনিধি |
চুরি-ছিনতাই ঠেকাতে লাউচাপড়া বাজারে সিসি ক্যামেরা স্থাপনের লিখিত দাবি জানিয়েছে বাজার বণিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেওয়া হবে।
বণিক সমিতির নেতারা জানান, পর্যটন মৌসুমে বহিরাগতদের আনাগোনা বাড়ায় গত কয়েক মাসে বাজারে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। রাতে পর্যাপ্ত আলো না থাকায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে: বাজারের প্রধান পয়েন্টগুলোতে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন, নতুন সড়কবাতি স্থাপন ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার।
বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মৌল. মো. আবু সাইদ বলেন, “লাউচাপড়া এখন পর্যটন কেন্দ্র। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ক্যামেরা বসলে অপরাধ কমবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “আবেদন পেলে বরাদ্দ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাজারকে আধুনিকায়নের পরিকল্পনা আমাদের আছে।”



















