রাণীশংকৈল বোরো চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন-এমপি জাহিদুর রহমান
- Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৬ Time View

একে আজাদ,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে বোরো মৌসুমে বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
২১মে দুপুরের দিকে উপজেলার
মাল দুয়ার খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম. বিএনপি’র সভাপতি আতাউর রহমান.
সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ.
বিএনপির সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না.
পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী. সাধারণ সম্পাদক মহসিন আলী. ৮ নং দুয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জামিরুল ইসলাম.খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল. বিশিষ্ট অটো রাইস ব্যবসায়ী সাজেমান আলী. ওসি এলএলএসডি মোতাহার হোসেন. ফুড ইন্সপেক্টর আনোয়ার হোসেন. কাউসার সহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা.।
এমপি জাহিদুর রহমান কিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ বোরে সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এবার বোরো সংগ্রহ এর লক্ষ্যমাত্রা ১৪৫১ মেট্রিক টন। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত চলবে বলে জানা যায়।
রাণীশংকৈল উপজেলায় মোট দুইটি খাদ্য গুদাম রয়েছে। মালদুয়ার ও নেকমরদ।




















