রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
- Update Time : ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৪ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মাসুদ রানা নেকমরদ ভবানন্দপুর গ্রামের মৃত রশিদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাসুদ রানার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























