👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর নিউমার্কেটের নবাব বিরিয়ানি হাউজের বিরুদ্ধে পচা বিরিয়ানি বিক্রির গুরুতর অভিযোগ

যশোর প্রতিনিধি
  • Update Time : ০৫:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

যশোর নিউমার্কেটের নবাব বিরিয়ানি হাউজের বিরুদ্ধে পচা বিরিয়ানি বিক্রির গুরুতর অভিযোগ,টাকা দিয়ে নিউজ বন্ধের চেষ্টা!

যশোর প্রতিনিধি:যশোরের নিউ মার্কেট, খাজুরা বাসস্ট্যান্ড মোড়ের নবাব বিরিয়ানি হাউজের বিরিয়ানি খেয়ে একই পরিবারের ৩ জন গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি,গতকাল রাত ১১টার দিকে রাজাপুরের এক ব্যক্তি পারিবারিক অনুষ্ঠানের জন্য মোট ৮ প্যাকেট বিরিয়ানি কেনেন। এর মধ্যে ৪ প্যাকেট ছিল নবাব বিরিয়ানি হাউজের।

বাসায় এনে খেতে গিয়ে তারা দেখেন, রাইস থেকে হালকা গন্ধ বের হচ্ছে, আর মাংস থেকে এমন তীব্র দুর্গন্ধ আসছিল যে মুখে নেওয়া যাচ্ছিল না। তাই অল্প একটু খেয়েই বাকিটা ফেলে দেন তারা। এরপরই ৩ জন অসুস্থ বোধ করতে শুরু করেন। বর্তমানে স্থানীয় চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

পরিবারটি জানায়, প্রমাণ হিসেবে ১ প্যাকেট বিরিয়ানি এখনো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও ঘটনার আরও ৫ জন প্রত্যক্ষ সাক্ষী রয়েছেন।

ফোন করতেই টাকার অফার, রাজি না হওয়ায় উচ্চস্বরে কথা!
ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, ঘটনার বিষয়ে জানতে দৈনিক বাংলাদেশের চিত্র-এর এইচ আর অ্যাডমিন হোটেল কর্তৃপক্ষকে ফোন করলে তারা প্রথমে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার / নিউজ না করার প্রস্তাব দেন।

অ্যাডমিন তাতে রাজি না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলেন এবং বলেন, “বিরিয়ানি নষ্ট হলে টাকা দিয়ে দিবো, সমস্যা কি?”

ভুক্তভোগীদের প্রশ্ন, শুধু টাকা ফেরত দিলেই কি সব শেষ হয়ে যাবে? টাকা দিলেই কি মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার দায় শেষ হয়ে যায়? তাদের দাবি, এমন প্রতারণার শিকার নাকি প্রতিদিনই হচ্ছেন অনেক সাধারণ ক্রেতা।

আগামীকাল চিকিৎসকের বক্তব্যসহ এ বিষয়ে বিস্তারিত ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হবে। এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তাও প্রকাশ করা হবে।

জনগণের প্রতি আহ্বান:
টাকার বিনিময়ে পচা খাবারের দায় মাফ হয় না। খাবার কেনার আগে দেখে-শুনে কিনুন। আপনার পরিবারের সুস্থতা আপনার হাতে। সন্দেহ হলে খাবারটি সংরক্ষণ করুন এবং ভোক্তা অধিকারে অভিযোগ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোর নিউমার্কেটের নবাব বিরিয়ানি হাউজের বিরুদ্ধে পচা বিরিয়ানি বিক্রির গুরুতর অভিযোগ

Update Time : ০৫:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬