রাণীশংকৈলে রাতভর অভিযানে ১৪১৫ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
- Update Time : ১০:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৬ Time View

মোঃ জাহাঙ্গীর আলম সুমন,স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৬৫ হাজার ২০০ টাকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, রাণীশংকৈল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব আমানউল্লাহ আল আমান বারীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে রাণীশংকৈল থানাধীন গোগর চৌরাস্তা এলাকা এবং পীরগঞ্জ থানাধীন ভেবড়া এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। ইমাম হোসেন (৫৬), পিতা-মৃত পেশান উদ্দীন, সাং-ভেবড়া, থানা-পীরগঞ্জ।
২। আরমান হোসেন (৩২), পিতা-শেখ আহম্মদ আলী, সাং-রঘুনাথপুর, থানা-পীরগঞ্জ।
৩। পারভেজ হাসান রাজু (২৩), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-বথ পলিগাঁও, থানা-পীরগঞ্জ।
৪। তুহিনুর রহমান সোহেল (৩২), পিতা-মোহাম্মদ আলী জিন্নাহ, সাং-বথ পলিগাঁও, থানা-পীরগঞ্জ।
৫। মাসুদ রানা (৩৯), পিতা-মৃত তৌহিদুল ইসলাম, সাং-উত্তর ভান্ডারা, থানা-রাণীশংকৈল।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে সর্বমোট ১৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির সন্দেহভাজন নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় মামলা নং-০৯, তারিখ: ০৯ জুন ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
রাণীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ তথ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।



















