ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার পেল সরকারি সহায়তা

Reporter Name
  • Update Time : ১১:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৮ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ছয়টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন। প্রতিটি পরিবারকে দুই বান করে ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা দ্রুত নিজেদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস এবং যুবদল নেতা মোহাম্মদ মুবিন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— স্বপন কান্তি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, ফুলু বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস ও স্বপন বিশ্বাস।
আগুনে তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের দিন রাতেই রাউজান উপজেলা সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হয়।
সরকারি সহায়তা হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার পেল সরকারি সহায়তা

Update Time : ১১:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬