রাজাপুরে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার।
- Update Time : ১১:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৭ Time View

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুরে বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৩ এর সহায়তায় ঢাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার ভোরে তাদের রাজাপুর থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকার বাসিন্দা মো. বেল্লাল হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৫) এবং মো. বাদল হাওলাদারের ছেলে মো. আলিম হাওলাদার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র্যাব-৩ এর সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুল হাওলাদারকে এবং মালিবাগ এলাকা থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রাজাপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক হাওলাদার বলেন, মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।




















