রাঙ্গামাটিতে বিশ্ববন্ধন’র ১৯ তম বর্ষপূর্তি অনুষ্ঠিত
- Update Time : ০২:২২:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ২৪ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
বিশ্ববন্ধন এর ১৯ বছর পূর্তি উপলক্ষে শিক্ষাসফর, মতবিনিময়, কবিতাপাঠ, উপহার প্রদান, সাংস্কৃতিক অনুষ্টান ২০ জুন ২০২৬ শনিবার ১ম পর্ব
বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের ষ্টুডিও হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া ছিদ্দিকী। বিশ্ববন্ধনের সম্পাদক ও কবি বিশ্বপ্রতাপ বড়ুয়ার সভাপতিত্বে এবং ব্যবস্হাপনা সম্পাদক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথী ছিলেন দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহমদ নূর ছিদ্দিকী আজাদ, রাঙ্গামাটি বেতারের উপস্হাপিকা খোয়াই ত্রিপুরা পূজা, সংগঠক সিআর বিধান বড়ুয়া, শিক্ষক ও লেখক মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন।
এতে আরো উপস্থিত ছিলেন কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, কাজী মাওলানা মোহাম্মদ হাসান, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, তরুণ মারমা প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববন্ধনের পক্ষ থেকে বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।
৩য পর্বে রাঙ্গামাটির রাজবন বিহার, ঝুলন্ত ব্রীজ এলাকা, পলওয়েল পার্ক ও চাকমা রাজার বাড়ী পরিদর্শন করা হয়।
পরিশেষে অনুষ্ঠানের ৪র্থ পর্বে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফি।



















