👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বেতারে তরুণদের কর্মসংস্থান নিয়ে জহির আলম নয়নের সাক্ষাৎকার

আজিজ, রংপুর প্রতিনিধি:
  • Update Time : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

বাংলাদেশ বেতার, রংপুর আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে ‘তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।
আজ বিকেল ৫টায় বাংলাদেশ বেতার, রংপুরের স্টুডিওতে সাক্ষাৎকারটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়। এতে তিনি তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব নিরসন, দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান ও বর্তমান সরকারের তরুণদের ঘিরে উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেন তিনি।
অনুষ্ঠানটি আগামী ১৮ নভেম্বর ২০২৬, বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতার, রংপুর থেকে প্রচারিত হবে। এ উপলক্ষে তিনি সর্বস্তরের শ্রোতাদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বেতার, রংপুর কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ জহির আলম নয়ন।
অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ বেতার, রংপুরের পরিচালক মুহাম্মদ মইন উদ্দিন। তত্ত্বাবধানে ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরীফ। প্রযোজনায় ছিলেন সহকারী পরিচালক মোছা. ফারহানা আরজুমান বানু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জিন্নাতুন নাহার এবং সম্পাদনায় ছিলেন মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাঁর বন্ধু মামুন ও সিরাজ, বড় ভাই সাইদুর এবং ছোট ভাই সজিব ও মিঠুসহ শুভাকাঙ্ক্ষীরা।
মুহাম্মদ জহির আলম নয়ন বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ধরনের অনুষ্ঠানে তরুণদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুর বেতারে তরুণদের কর্মসংস্থান নিয়ে জহির আলম নয়নের সাক্ষাৎকার

Update Time : ০৯:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬