ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক টুকুন-এর সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২০ Time View
Print

আসাদ স্টাফ রিপোর্টার:-

“হাবিবুর রহমান বিশ্বাস উন্নয়ন ফাউন্ডেশন, বেনাপোল, যশোর”-এর উদ্যোগে যশোর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক টুকুন-এর সুস্থতা কামনায় বেনাপোলে
দোয়া মাহফিলটির আয়োজন করা হয়।

শনিবার ১১ জুলাই ২০২৬ ইং, তারিখ বাদ মাগরিব বেনাপোলের ডাবলু মার্কেটে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক এবং ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান-মো. মাসুদুর রহমান মিলন।

সভাপতির বক্তব্যে ​তিনি অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু “জাহিদ ভাই” (যাঁর সুস্থতা ও কল্যাণ কামনায় এই দোয়ার আয়োজন)-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর অতীত অবদানের কথা স্মরণ করে বলেন যে, তিনি(জাহিদ) দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এবং এলাকার অনেক উপকার করেছেন।

জাহিদ হাসান টুকুন একজন ভালো মানুষ এবং তিনি ‘আলা সাহেব’-এর ছেলে। জাহিদ সাহেবের বাবার প্রশংসা করে বলেন যে, তিনি একসময় অত্যন্ত ডাইনামিক ব্যক্তিত্ব ছিলেন।

তিনি(আলা সাহেব) তার নিজের বাবার বন্ধু ছিলেন এবং একসাথে কাজ করেছেন। সেই সুবাদে জাহিদ ভাইও তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও আপন একজন মানুষ। যশোর প্রেসক্লাবের সভাপতি হিসেবে জাহিদ হাসানের সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। তার মতে, তিনি(জাহিদ) সাংবাদিকদের কল্যাণে এবং বেনাপোলের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে অংশ নেন-বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো.নাজিম উদ্দিন,বিএনপি নেতা শাহাবুদ্দিন,পৌর ৮নং ওয়ার্ড সাবেক কমিশনার ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধী সমাজ এবং হাবিবুর রহমান বিশ্বাস উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে উপস্থিত সকলে যশোর প্রেসক্লাব সভাপতির শারীরিক অসুস্থতা থেকে সম্পূর্ণ আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করেন। মোনাজাত পরিচালনা করেন ঐ মার্কেটে অবস্থিত জামে মসজিদের পেশ ইমাম ও মোয়াজ্জিন।
মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রসংগত উল্লেখ্য,প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে।
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় ছয় ঘণ্টার সফল অস্ত্রোপচার শেষে বিকেল ৩টা ২৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের প্রফেসর ডা. গোলাম মোহাম্মদ ফারুক ও প্রফেসর ডা. শরীফ হাসানের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের উপদেষ্টা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর ডা. এম. এ. রশিদ।
তার সফল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
চিকিৎসকরা জানিয়েছেন, তিন দিন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গত ৫ জুলাই হৃদরোগজনিত জটিলতা নিয়ে জাহিদ হাসান টুকুনকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়।
তাকে দেখতে যান বিদ্যুৎ ও জালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্যরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক টুকুন-এর সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১০:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬