সংবাদ শিরোনাম :
যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি
Reporter Name
- Update Time : ০৮:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৩৭ Time View

মোঃ আতাউর রহমান,যশোর জেলা প্রতিনিধি:
যশোর শহরতলীর পুরাতন কসবা গোরাপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে মারধরের ঘটনা ঘটেছে। এতে বিউটি খাতুন (২৬) নামে এক নারী আহত হয়েছেন।
আহত বিউটি খাতুন ওই এলাকার বাসিন্দা জহির হোসেনের স্ত্রী।দিকে একই গ্রামের জাহিদুল ইসলাম (২৮) ও রাব্বি (২৬) পূর্ব বিরোধের জেরে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা কিল-ঘুষি, লাথি ও বাঁশের লাঠি দিয়ে মারধর করলে বিউটি খাতুন গুরুতর আহত হন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Tag :

























