ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে রেস্টুরেন্টের সামনে বালু ফেলে ফটক বন্ধ, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৪৯ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনীঃ
ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত ‘হাজীর মিষ্টি মেলা এন্ড রেস্টুরেন্ট’-এর সামনে বালু ফেলে মূল ফটক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টার দিকে কে বা কারা রেস্টুরেন্টটির প্রবেশমুখে বালু ফেলা শুরু করে। পরবর্তীতে ৩ থেকে ৪ ট্রাক বালু এনে রেস্টুরেন্টের সামনের পুরো অংশ ভরাট করে রাখা হয়। এতে করে প্রতিষ্ঠানটির প্রধান ফটক কার্যত বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।
রেস্টুরেন্টটির মালিক পক্ষ অভিযোগ করে জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই জায়গার ভুয়া মালিকানা দাবি করে আসছে। একই সঙ্গে তারা মালিক রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এর আগেও প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়।
মালিক পক্ষ আরও জানায়, পূর্ববর্তী ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছিল। কিন্তু পরবর্তীতে তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ, পরিকল্পিতভাবে রেস্টুরেন্টের প্রবেশপথ বন্ধ করে দিয়ে ব্যবসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, বৃহস্পতিবার সকালের এই ঘটনার সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের একজনকে ঘটনাস্থলে দেখা গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলেও তারা জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিই নয়, বরং এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছে।
এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফেনীতে রেস্টুরেন্টের সামনে বালু ফেলে ফটক বন্ধ, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযোগ

Update Time : ১০:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬