👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের নামে থানায় মামলা

Reporter Name
  • Update Time : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৯ Time View
Print

জি এম আব্বাস উদ্দীন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- দেবহাটায় এক বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি করার অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরমান হোসেন (৪৫) তিনি দেবহাটা বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলামের ছেলে ও বাক প্রতিবন্ধী ঐ গৃহবধুর স্বামী গোলাম হোসেন (৪৫)

১৩/০৯/২০২৬ মামলাটি দায়ের করেন, মামলা নং-০৪। মামলার এজাহার মতে জানা গেছে, তার স্ত্রী একজন বাক প্রতিবন্ধী নারী। গত ইং ১১/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্ত্রী দেবহাটা সাকিনস্থ বিজিবি ক্যাম্পের পিছনে তার ভাগনি জামাত মোজামের বাড়ী থেকে পায়ে হেটে তাদের বসন্তপুরস্থ বাড়ীতে আসার সময় জনৈক পুটুর বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তায় পৌঁছালে বিবাদী আরমান হঠাৎ মোটর সাইকেলযোগে তার সামনে এসে দাড়িয়ে ইশারা করে তার স্ত্রীকে থামতে বলে। বিবাদীর ইশারা মতো ঘটনাস্থলে দাড়ালে তখন উক্ত স্থানের আশেপাশে কোন লোকজন না থাকায় বিবাদী আরমান মোটর সাইকেল থেকে নেমে তার স্ত্রীর স্পর্শকাতর স্থানে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে স্পর্শ করেন। এমন সময় তার স্ত্রী ডাক চিৎকার করিলে পথচারী আল-আমিন বাবু, পিতা- মৃত হুরমুজ আলী, সাং- বসন্তপুর, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরা উক্ত ঘটনা দেখতে পেয়ে দ্রুত তাদের কাছে এসে বিবাদী আরমানকে কিছু জিজ্ঞাসা করা মাত্রই বিবাদী কোন উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থল হতে মোটর সাইকেল চালিয়ে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে যায়। এ ঘটনা উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশী অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের নামে থানায় মামলা

Update Time : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬