পবিপ্রবির রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বে ড.মোঃ আতিকুর রহমান
- Update Time : ১১:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১২ Time View

ঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
রবিবার (২১ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করে আসা কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বেচ্ছায় অব্যাহতি প্রার্থনা করায় তাকে ২১ জুন ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে ওই দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানকে রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগ করবেন। পাশাপাশি তিনি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন।
একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করায় প্রফেসর ড. মো. হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পবিপ্রবির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।



















