ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি’র উপাচার্যকে সৃজনী বিদ্যানিকেতনের সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১০ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান সৃজনী বিদ্যানিকেতন, পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সৃজনী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনী বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক, অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান, বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী ডা. মহিবুল্লাহ রুবেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “সৃজনী বিদ্যানিকেতন শুধু পটুয়াখালী নয়, দেশ-বিদেশেও সুনামের সঙ্গে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই ঐতিহ্য ও অর্জনকে আরও সমৃদ্ধ করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।

‎তিনি আরও বলেন, “শিক্ষক ও কর্মচারীরা একটি প্রতিষ্ঠানের প্রাণ। তাদের ন্যায্য দাবি ও সমস্যাগুলোর দ্রুত সমাধানের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও কর্মমুখর পরিবেশ গড়ে তোলা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সৃজনী বিদ্যানিকেতনকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।

‎বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনের প্রতীক। তাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের আন্দোলনেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

‎অনুষ্ঠান শেষে উপাচার্য বৃক্ষরোপণ কর্মসূচির র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং ক্যাম্পাসে একটি ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা এবং পরিবেশবান্ধব উদ্যোগ—এই তিন আয়োজনের সমন্বয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে পবিপ্রবি ও এর অঙ্গপ্রতিষ্ঠান সৃজনী বিদ্যানিকেতন শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবি’র উপাচার্যকে সৃজনী বিদ্যানিকেতনের সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬