ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে ভাষা শিক্ষার নতুন পরিকল্পনা, আলোচনায় চীন-কোরিয়া-জাপান

Reporter Name
  • Update Time : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালু করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভায় তিনি পবিপ্রবিতে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউজিসিতে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পবিপ্রবি সহ দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সভায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপন, অঞ্চলভিত্তিক চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ অনুযায়ী বিএমইটির (BMET) তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাব করা হয়।
‎পাশাপাশি নন-ক্রেডিট এবং বিভাগভিত্তিক ক্রেডিট কোর্সের আয়োজন, শিল্পখাতের চাহিদা মেনে এআই ও রোবটিক্সের মতো বিষয় চালুর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‎ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং আন্তর্জাতিক কর্মসংস্থানে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এই উদ্যোগ অগ্রাধিকার পাচ্ছে।
‎এ উদ্দেশ্যে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনালিাইজেশন কার্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবিতে ভাষা শিক্ষার নতুন পরিকল্পনা, আলোচনায় চীন-কোরিয়া-জাপান

Update Time : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬