ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে প্রজেক্টরে বিশ্বকাপ ফাইনাল: উন্মাদনায় ভাসল নেতার বাজার

Reporter Name
  • Update Time : ০৫:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২৫ Time View
Print

নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ, নীলফামারী
তারিখ: ২০ জুলাই, ২০২৬
বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনাল ম্যাচটি ঘিরে নীলফামারীর কিশোরগঞ্জের দক্ষিণ বাহাগিলির নেতার বাজারে সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। দৈনিক বাংলাদেশ চিত্র পত্রিকার সৌজন্যে ও বিভাগীয় ক্রাইম রিপোর্টার মো. মোকাদ্দেস হোসেন নবাবের উদ্যোগে স্থানীয় শাখা অফিসে বড় পর্দায় (প্রজেক্টরে) ফাইনাল ম্যাচটি উপভোগ করার আয়োজন করা হয়।
ম্যাচ শুরুর আগেই নেতার বাজার এলাকায় ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত দর্শকদের মধ্যে প্রায় ৯০ শতাংশই ছিলেন আর্জেন্টিনার সমর্থক এবং বাকি ১০ শতাংশ ছিলেন স্পেনের সমর্থক। এই আয়োজনে খেলা দেখা যেমন ছিল আনন্দের, তেমনি সমর্থকদের আবেগ আর খুনসুটি ছিল দেখার মতো।
আয়োজক মো. মোকাদ্দেস হোসেন নবাব জানান, খেলা শুরুর আগেই সমর্থকদের সাথে কথা বলে অনেক মজার তথ্য পাওয়া গেছে। এমন অনেক দর্শক ছিলেন যারা আগে কখনো নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, কিন্তু আজকের ফাইনালের উত্তেজনায় আবেগের বশবর্তী হয়ে সবার সামনে আর্জেন্টিনা সমর্থন দেওয়ার কথা অকপটে স্বীকার করে নেন।
ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের মধ্যে কথার লড়াই ছিল বেশ উপভোগ্য। স্পেনের সমর্থকদের সংখ্যা কম থাকায় শুরুতে তারা কিছুটা শান্ত থাকলেও, খেলার ধারার সাথে তাল মিলিয়ে তারা নানা রকম মন্তব্য ছুড়তে থাকেন। বিশেষ করে খেলার শেষ দিকে আর্জেন্টিনার জালে বল জড়ানোর মুহূর্তে স্পেনের সমর্থকরা মজা করে বলতে থাকেন, “ইস, অভিনয়ে সেরা রে!”—যা উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল ফেলে দেয়।
তবে দিনশেষে খেলার হার-জিত থাকলেও উপস্থিত ফুটবলপ্রেমীরা খেলার আসল আনন্দটুকু উপভোগ করেছেন। লিও মেসির দলের ভাগ্য আজ সহায় না হওয়ায় কিছুটা মন খারাপ থাকলেও, খেলা শেষে সবাই একে অপরের সাথে হাসিমুখেই বিদায় জানান।
দক্ষিণ বাহাগিলির এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে দীর্ঘ সময় স্মরণীয় হয়ে থাকবে। খেলার জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সবার মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নীলফামারীর কিশোরগঞ্জে প্রজেক্টরে বিশ্বকাপ ফাইনাল: উন্মাদনায় ভাসল নেতার বাজার

Update Time : ০৫:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬