ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ২৭ Time View
Print

মো:আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:-

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ইপিআই কর্মসূচি ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন এস এম মনজুরে এলাহী, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিশির কুমার গাইন, এমওডিসি ডা. মিলন হালদারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং ইউনিসেফের প্রতিনিধি।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার এবং এনায়েত খান (মনু)।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, “হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ।
সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরো বলেন,‘শহীদ জিয়াউর রহমান দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন বলেই শিশুদের ছয়টি টিকার গুরুত্ব অনুধাবন করে ১৯৭৯ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি হাতে নিয়েছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আজ তাঁদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই দায়িত্ব পালন করছেন। আর যাঁরা এই দায়িত্ব পালন করেননি, অবহেলা করেছেন, তাঁরা আজ কেবল দর্শক।’বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১৯৩০ জনার হাম রোগী শনাক্ত হয়েছে। এবং ৩৩০ জন রোগী মারা গিয়েছে।
দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং উপস্থিত অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

Update Time : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬