দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ ৪ জন আটক
- Update Time : ১১:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৪ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-সাতক্ষীরা জেলার দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে। আটক কৃতদেরকে সাতক্ষীরা জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায় দেবহাটা থানার এস আই সাহিদুল ইসলাম, এস আই বেলায়েত হোসেন, এ এস আই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-২৪/০৬/২০২৬ তারিখ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে দেবহাটা থানার সখিপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী মাঝ সখিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আকরাম গাজী এবং পৃথক অভিযান পরিচালনায় রাত সাড়ে ১০টার দিকে কুলিয়া এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী কুলিয়া পুরাতন বাজার এলাকার আব্দুল গফুরের ছেলে রাজু আহম্মেদ (২৫) কে গ্রেফতার করেন। এছাড়া এ এস আই সাগর আলী, সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-২৩/০৬/২০২৬ তারিখ দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে রাত ২টার দিকে ভেন্নাপোতা গ্রামের হায়দার আলীর ছেলে আসামী আবু হানিফাকে এবং পুস্পকাটি গ্রামের মনিরুজ্জামানের ছেলে আসামী তারিক মাহমুদ সুমনকে গ্রেফতার করেন।



















