দেবহাটায় ৫ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা।
- Update Time : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- দেবহাটা উপজেলা বি এনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ই সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে র্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্য বুধবার ২ রা সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পারুলিয়া ইউনিয়ন বি এনপির সভাপতি রফিকুল ইসলাম সানা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান সরাফীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বি এনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, বি এনপি নেতা শরিফুল ইসলাম বাবু, মৎস্য দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাপ্পী, কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক ইলিয়াস হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান, আমিরুল ইসলাম, আঃ গফুর, আজিজ মোল্ল্যা, সুমন পারভেজ, শরিফুল ইসলাম, আব্দুল বারী, মোহাম্মদ আলী ও সাইফুল ইসলাম ফরিদসহ দেবহাটা উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বি এনপি সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।
























