👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত:দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View
Print

এহসান বখত,দিরাই-শাল্লা প্রতিনিধি::‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য যুব শোভাযাত্রা বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত অপরিসীম। একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।” বক্তারা যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে কারিগরি দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদের যোগ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শাল্লায় জাতীয় যুব দিবস উদযাপিত:দক্ষতা অর্জনে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান

Update Time : ১০:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬