ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, রয়েছে ৯ মামলা।

Reporter Name
  • Update Time : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৯ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে ১৫ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী অংশ নেন।

অভিযানকালে দেবহাটা থানার কুলিয়া বাজার সংলগ্ন করিম মার্কেটের সামনে পাকা সড়ক থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজীকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মৃত আমান গাজীর ছেলে।

এ ঘটনায় এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি নং-০৬।

দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, আটক ব্যক্তি পুলিশের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে আরও ৯টি মামলা রয়েছে। মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, গ্রেফতার আব্দুর রাজ্জাক গাজীকে ১৬ আগস্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, রয়েছে ৯ মামলা।

Update Time : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬