ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে নিরলস কাজ স্বাস্থ্য বিভাগের

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৯ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা।
গত ২০ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলাতেও শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, টিকাদান কর্মী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকরা। দীর্ঘ সময়জুড়ে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে উপজেলার অসংখ্য শিশুকে হাম-রুবেলার ঝুঁকি থেকে সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।
প্রচণ্ড কর্মব্যস্ততা, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, এই কর্মসূচি শুধু একটি টিকাদান কার্যক্রম নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ফেনী জেলার সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব-এর গতিশীল নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ ক্যাম্পেইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জানান, শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, দাগনভূঞা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কর্মসূচিকে আরও গতিশীল ও সফল করতে দাগনভূঞাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দাগনভূঞায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে নিরলস কাজ স্বাস্থ্য বিভাগের

Update Time : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬