তসলিমা ইলেকট্রনিকস এ লাকি কুপন ড্র এর পুরস্কার বিতরণে প্রধান অতিথি চিত্র নায়ক আমিন খান
- Update Time : ১১:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৪ Time View

মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর তানোরে তসলিমা ইলেকট্রনিকস, ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চিত্র নায়ক আমিন খান, ব্যান্ড অ্যাম্বাসেডর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান আজ বিকেলে তসলিমা ইলেকট্রনিকস এ পৌঁছালে তসলিমা ইলেকট্রনিকস এর পক্ষ থেকে তিনাকে শুভেচ্ছা জানানো হয়। আমিন খানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন তসলিমা ইলেকট্রনিকস এর প্রোপাইটর জনাব শহিদুল ইসলাম নান্টু সহ অনেকে। এই সময় দেখা যায় যে তসলিমা ইলেকট্রনিকস এর বিশাল শোরুমে ওয়ালটনের ফ্রিজ, টিভি, ফ্যান, রাইস কুকার সহ সকল ধরনের পন্য অনেক আধুনিক মনোরম পরিবেশ সাজানো রয়েছে।
ওয়ালটনের লাকি কুপন ড্র এর পূর্ব মূহুর্তে চিত্র নায়ক আমিন খান উপস্থিত জনসাধারণের মাঝে বসে কৌশল বিনিময় করেন। আলোচনায় আমিন খান তসলিমা ইলেকট্রনিকস এর মালিক নান্টুর সুনাম করে বলেন যে এটি সারাদেশে প্রথম স্হান অর্জন করেছে। আমিন খান জনসাধারণের উদ্দেশ্যে ওয়ালটন পন্যের গুনগত মান সম্পর্কে নানা দিক নিয়ে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই সময় উৎসুক অনেক জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি মাদক থেকে যুবকদের দুরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার সুযোগ করে দিবেন বলে জানান। চিত্র নায়ক আমিন খানের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে লাকি কুপন ড্র এর প্রথম টিকিট আমিন খান নিজেই উঠানোর মধ্য দিয়ে ড্র শুরু হয়ে বিজয়ীদের হাতে পর্যায়ক্রমে নির্দিষ্ট পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে তানোর থানার চৌকস পুলিশের একটি টিম দায়িত্ব পালন করেন। পুরস্কার বিতরণ শেষে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



















