সংবাদ শিরোনাম :
ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশিগঞ্জ উপজেলার কৃতি সন্তান তৌহিদ হাসান
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ২০০ Time View

মো: শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ৩০৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২রা মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখা এই বিশালাকার কমিটির অনুমোদন প্রদান করে।
শীর্ষ নেতৃত্বে সাব্বির ও হাফিজ ঘোষিত এই নবগঠিত কমিটিতে মোঃ সাব্বির আহমেদকে সভাপতি এবং মোঃ হাফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং রাজপথের আন্দোলনকে বেগবান করতে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে মহানগর উত্তর শাখা সূত্রে জানা গেছে
Tag :


























