জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী শহীদ জিয়াউর রহমানের সমাধিতে অনুষ্ঠিত।
- Update Time : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৪ Time View

জি এম আব্বাস উদ্দিন:-৩০ শে সেপ্টেম্বর (বুধবার)সকাল ১১ টায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রচেষ্টা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ও দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধি স্থলে ফাতেহা পাঠ, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাও কাজী সেলিম রেজা ও অ্যাড মাও আবুল হোসেন সদস্য সচিব এর সঞ্চালনায় প্রধান অতিথি জাতীয় সংসদ চিপ হুইপ নুরুল ইসলাম এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জিন হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শাফায়েত আলি সফু,ওলামা দল সাবেক সভাপতি মৌলানা নেসারুল হক, ওলামা দল সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাও নজরুল ইসলাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ওলামা দলের আলেম-ওলামা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























