জীবননগরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
- Update Time : ০৩:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৫ Time View

বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে হাফসা খাতুন নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
হাফসা খাতুন একই গ্রামের মাঝ পাড়ার জাহাঙ্গীর হোসেনের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়,শনিবার সকালে হাফসা খাতুন বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মন্ডলের পুকুর সংলগ্ন স্থানে খেলা করতে যায়।খেলার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
পরে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন,কাদা মাটি দিয়ে খেলা করার সময় হাফসা খাতুন পুকুরের পানিতে পড়ে যায়। এই সময় আশেপাশে লোকজন না থাকায় বিষয়টি কারোর নজরে আসেনি।বেশকিছু ক্ষন পরে পানির নিচে থেকে মরদেহটি ভেসে উঠে।
এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা মৃতদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করেছি। এছাড়াও জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিশু হাফসা খাতুনের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারে চলছে শোকের মাতম।



















