অসহায় এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে সেচ্ছাসেবী সংগঠন “আলোর পথে”
- Update Time : ০১:১৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২ Time View

ফটিকছড়ি ধর্মপুরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “আলোর পথে” এর আগেও বিভিন্ন সামাজিক, মানবিক,চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবা মূলক কাজ করে তাদের সংগঠনের সুনাম চারদিকে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর আগে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় সংগঠন টি বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করে সবুজ বনয়ান করার ক্ষেত্রে কাজ করেন। এর পরবর্তী কাজ সেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসেছেন অসহায় শিক্ষার্থীদের পাশে আর্থিক সহয়তা নিয়ে।
এর ধারাবাহিকতায় ২০২৭ সালে কিছু গরীব মেধাবী এস.এস.সি. পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আলোর পথে’র পক্ষ থেকে ৪ জন শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই সহযোগিতার আওতায় এবার সহয়তা পেয়েছেন উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন পরীক্ষার্থী। এই সহায়তার অনুদানের অর্থ আজকে তারা অত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট এই হস্তান্তর করেন।
এই বিষয়ে আলোর পথে’র সংগঠনের কমকর্তারা বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থের কাছে হেরে না যায় সেই ক্ষুদ্র প্রয়াস বা চেষ্টা টুকু তারা তাদের অবস্থান হতে সমাজকে দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। যাতে আগামীতে এই সমাজ একটি শিক্ষিত জাতি উপহার পাই এটাই তাদের লক্ষ্য। আগামীতেও তাদের চেষ্টা অব্যাহত থাকবে বলে সংগঠনটির দায়িত্বশীলরা জানান।




















