চট্টগ্রামের রাউজানে নতুন অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১১ Time View

সুপণ বিশ্বাস,স্টাফ রিপোর্টার-চট্টগ্রামঃ
জাতীয় সংসদে সদ্য ঘোষিত (২০২৬-২০২৭)অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন। ১২ জুন শুক্রবার বিকেলে আনন্দ মিছিলটি মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে রাংগামাটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, বিএনপি নেতা নুরুল আলম, নাসির উদ্দিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সম্পাদক মাসুদ আলম, সেলিম উদ্দিন, এস.এম ইউসুফ, কামাল মিয়া, বদরুল আলম, ইউসুফ তালুকদার, ওমর ফারুক, আব্দুল মান্নান মনি, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, জাকের হোসেন বাহাদুর, সাহাবুদ্দীন মেম্বার, আমিনুল ইসলাম, রফিক সওদাগর, সৈয়দ তৌহিদুল আলম, শাহজাহান শাহিল, লিটন মহাজন, তসলিম উদ্দিন, একরাম মিয়া, আইয়ুব খান জনি, মুসা মেম্বার, সাহাদাত মির্জা, বশির উদ্দিন, মাওলানা সবুর, দিদারুল আলম, তৈয়ব সুলতান, মোহাম্মদ আলী সুমন, মোঃ রেওয়াজ, আব্দুল শুক্কুর, আরিফুল ইসলাম, মো. সালাউদ্দিন, সেকান্দার হিরো, কাজী বাদশা, রিয়াজ উদ্দিন, ইয়াকুব বাদশা, শহিদুল ইসলাম, মোঃ হোসেন, দেলোয়ার খান জয়, জীবন খোন্দকার, মো. আলমগীর, শাকিল শিকদার, ফোরকান উদ্দিন, ফরিদ উদ্দিন, জাহেদ উদ্দিন, লিমন চৌধুরী বাপ্পা, নিজাম উদ্দিন চৌধুরী, জাবের উদ্দিন জাবেদ, গাজী সোহেল, রাসেল মিয়া, সোহেল, তৌহিদ, জাবেদ, মোরশেদ, তাহের, সবিন, আজিম, খোরশেদ, প্রমুখ।



















