গুইমারা উপজেলায় আধুনিক স্কুল ভবন উদ্বোধন করেন এমপি ওয়াদুদ ভূঁইয়া
- Update Time : ০৮:০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৩ Time View

মোঃ জসীমউদ্দিন,মানিকছড়ি প্রতিনিধি:পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ে, অদ্য নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন।

২৫ শে সেপ্টেম্বর শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান সহ সম্পাদক এবং চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি।
চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে অনুমানিক দুই কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়।
ভবন উদ্বোধনের মধ্যদিয়ে সারাদিন ব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির সূচনা হয়।
সিএইচটি মিশনারী বুদ্ধিস্ট মংক সংগঠন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংগঠনের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি।
দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার বাস্তবায়ন করতে বর্তমান সরকার বিশেষভাবে কাজ করা যাচ্ছে।
সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান আরও বৃদ্ধি করতে সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে।
এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের পিছিয়ে পড়া সমস্যাগুলো আগামী দিনে বিশেষ গুরুত্বের সাথে সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় তিনি পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিশেষ ভাবে অনুরোধ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমদ, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী।
এছাড়াও অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা মারমা ঐক্য ও ত্রিপুরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





















