ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, উধাও গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল।

Reporter Name
  • Update Time : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১৬ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র, শিক্ষার্থীদের সার্টিফিকেট-সংক্রান্ত কাগজপত্র, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটরসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ ও সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে পরিকল্পিতভাবে বিদ্যালয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা ব্যাপক লুটপাট চালায়। শুক্রবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে তালা ভাঙা দেখতে পেয়ে প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলামকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনজুরুর রহমান, আলহাজ্ব আব্দুল মাজেদ সরদার, সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা এবং অফিস সহকারী শাফায়েত উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথিপত্র, শিক্ষার্থীদের সার্টিফিকেট-সংক্রান্ত কাগজপত্র, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটর, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা ফিরে আসবে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলাম কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালীগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, উধাও গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল।

Update Time : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬