সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে জবির বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা
Reporter Name
- Update Time : ০৮:১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১১৬ Time View

অনুপম আর্য,জবি প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি যাওয়া নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোয় বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২২ মে (শুক্রবার) সকাল আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাতটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে পরিবহন পুলের বাস ছেড়ে যাবে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুটি করে বাস পরিচালনা করা হবে।
Tag :

























